১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে জিলহজ, ১৪৪৭ হিজরি

আগরতলায় বাংলাদেশি উপ হাই কমিশনে হামলার প্রতিবাদে ভালুকায় মশাল মিছিল

spot_img

মোঃ বাহার মিয়া, ভালুকা উপজেলা প্রতিনিধি:

ভারতের আগরতলায় বাংলাদেশি উপ হাই কমিশনে হামলার প্রতিবাদে ময়মনসিংহের ভালুকায় মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি আবুল বাশার এবং সাধারণ সম্পাদক এনামুল হক প্রধানের নেতৃত্বে একটি মশাল মিছিল ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিন শেষে পাঁচ রাস্তার মোড়ে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করে।  আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. আকরাম হোসেন, সাবেক সহ-সভাপতি মো. নুরুজ্জামান কবির, দপ্তর সম্পাদক হিমেল জাকারিয়া, ছাত্র অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত,
সাবেক সাংগঠনিক সম্পাদক মিনহাজ উদ্দিন, উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার আকরামুল ইসলাম রনি, দপ্তর সম্পাদক আশরাফুল হাসান মেহেদী, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক তানবির হাসান রাহাত সহ আরও অনেকে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ