২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

আমের কেজি ৭ টাকা!

spot_img

রাজশাহীতে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ঝরে পড়া আম কেজিপ্রতি বিক্রি হচ্ছে সাত টাকা। মঙ্গলবার (২৮ মে) রাজশাহীর বানেশ্বর হাটে এসব আম বিক্রি হতে দেখা যায়।

সেখানকার আম ব্যবসায়ীরা জানান, রাজশাহীতে ঝরে পড়া আম ৩০০-৪০০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। এতে এক কেজি আমের দাম পড়ছে ৭-১০ টাকা। এসব আম কোনটা ভালো আছে, আবার কোনটা ফেটে গেছে। আঘাতপ্রাপ্ত এসব আমে পাকার সম্ভাবনা খুব কম। কয়েকদিন পর পচে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই কুড়িয়ে পাওয়া এসব আম বিক্রি করছেন অনেকে। এই আমগুলো দিয়ে আচার তৈরি করা হবে।

হাটে আম নিয়ে আসা শহিদুল মিয়া বলে, ‘রেমালের তাণ্ডবে আমার চারটি আমের গাছ থেকে অনেক আম পড়েছে। উপায় না পেয়ে কম দামেই বিক্রি করতে বাজারে নিয়ে এসেছি।’

বানেশ্বর আমের হাটের ইজারাদার মাসুদ রানা জানান, গতকাল হাটে তেমন আম আসেনি। যা এসেছে সবই ঝড়ে পড়া আম। এসব আম ৩০০-৪০০ টাকা মণ দরে বেচাকেনা হচ্ছে। ঝড়ের প্রভাব শেষ হয়েছে। আশা করছি কাল থেকে ভালো আম উঠবে।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদফতরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা উম্মে সালমা জানান, রাজশাহীর মাঠে এখন আম ও বোরো ধান রয়েছে। ঝড়ে আমের ক্ষেত্রে কিছু ক্ষতি হয়েছে। আম ঝরে গেছে। পুঠিয়া, চারঘাট, বাঘা উপজেলায় ফজলি ও লক্ষ্মণভোগ আম ঝরেছে। তবে এর কোনো পারসেন্টেন্স নেই। এই ঝড়ে রাজশাহীতে বড় কোনো ক্ষতি হয়নি।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ