১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

আ.লীগ নেতার বাসায় চুরির ঘটনায় ২ চোর আটক, মালামাল উদ্ধার

spot_img

আ.লীগ নেতার বাসায় চুরির
ঘটনায় ২ চোর আটক,
মালামাল উদ্ধার

তুর্য দাস,
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ শহরের উকিলপাড়া আবাসিক এলাকার বাসিন্দা ও জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাড. কল্লোল তালুকদার চপলের বাসায় চুরির ঘটনায় দুই চোর আটক ও চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়েছে।
জানা যায়, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. হাবিবুর রহমান সুনামগঞ্জ সদর উপজেলার মঙ্গলকাটা এলাকা থেকে চোর মো. ফজর আলী কে আটক করেন। সে ভৈষাড়পাড় খাসপাড়া গ্রামের আব্দুল মতিনের ছেলে।
জিজ্ঞাসাবাদে মো. ফজর আলী জানায়, ভৈষাড়পাড় গ্রামের মৃত. আব্দুল কুদ্দুছের ছেলে মো. জসিম উদ্দিন (৩২) স্টিলের দরজা টান দিয়ে বাঁকা করে কৌশলে কাঠির মাধ্যমে ছিটকারি খুলে প্রবেশ করে কল্লোল তালুকদারের বাসায় প্রবেশ করে। চুরি করা মালামাল মো. জসিম উদ্দিনের কাছে আছে বলেও জানায় সে। ফজর আলীকে গ্রেপ্তার করার দুইদিন পর বুধবার তথ্য প্রযুক্তি ব্যবহার করে সিলেটের শাহপরান থানার ডি-ব্লক, বাসা নং-৬ এর (নিহা মঞ্জিল) ও সিলেট শহরের উপশহর ও এয়ারপোর্ট এলাকায় অভিযান চালিয়ে চোর মো. জসিম উদ্দিনকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে চুরি যাওয়া ১টি ল্যাপটপ, ২টি স্যামসাং মোবাইল ও ১টি নকিয়া মোবাইল উদ্ধার করা হয়।
গেল দুই জুলাই গভীর রাতে অ্যাড. কল্লোল তালুকদার চপলের বাসার চুরি করে এসব মালামাল নিয়ে যায় চোরেরা।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ