২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

উল্লাপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

spot_img

উল্লাপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মঙ্গলবার উল্লাপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদেরকে সংবর্ধনা দেওয়া হয়। সরকারি আকবর আলী কলেজের হলরুমে উপজেলা প্রশাসন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান (অস্থায়ী) মনিরুজ্জামান পান্না, উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ খাদিজা খাতুন, উল্লাপাড়া পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার অমৃত সূত্রধর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রীবলি ইসলাম কবিতা, উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে ফুল দিয়ে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদেরকে বরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ