২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

উল্লাপাড়ায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

spot_img

আবু বকর সিদ্দিক বাবু, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ তীব্র দাবদাহ থেকে রক্ষা পেতে স্বস্তির বৃষ্টির জন্য আল্লাহর রহমত কামনায় ইসতিসকার নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া মার্চেন্টস পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়।

এই ইসতিসকার নামাজ ও দোয়া অনুষ্ঠানে অংশ নিতে বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীসহ বিভিন্ন গ্রামের ধর্মপ্রাণ মুসলমানরা ছুটে আসেন। নামাজে ইমামতি করেন মার্চেন্টস পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন জামে মসজিদের ইমাম মুফতি মাওলানা মোঃ আব্দুল হান্নান।

এ সময় মহান আল্লাহ্তায়ালার সন্তষ্টি কামনা করে দুই রাকাত নামাজ আদায় করা হয়। নামাজ শেষে খুতবা পাঠ ও চলমান তাপদাহসহ বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় থেকে মুক্তি পেতে চোখের জল ভাসিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ ও দোয়া করা হয়।

আবু বকর সিদ্দিক বাবু
সিরাজগঞ্জ
২৭-০৪-২০২৪

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ