৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি

চাঁদপুরে কার্গো জাহাজে নাবিক হত্যার প্রতিবাদে মোংলায় শ্রমিক কর্মচারী দলের প্রতিবাদ সভা

spot_img

চাঁদপুরে কার্গো জাহাজে নাবিক হত্যার প্রতিবাদে মোংলায় শ্রমিক কর্মচারী দলের প্রতিবাদ সভা

মোংলা প্রতিনিধি: চাঁদপুরের হরিনা মাঝের চর নামক স্থানে গত (২৩ ডিসেম্বর) সোমবার দুপুর আনুমানিক ১২টার সময় এম.ভি.আল বারাকা কার্গো জাহাজে দুর্ধষ্য ডাকাতি সংঘটিত হয়। এ সময় ৮ জন শ্রমিককে গলা কেটে হত্যা ও ১ জন শ্রমিককে শ্বাসনালী কেটে গুরুতর জখম করে ডাকাত দলের সদস্যরা।

আজ (২৪ ডিসেম্বর) মঙ্গলবার সকালে মোংলায়  বাংলাদেশ জাতীয়তাবাদী নৌ-যান শ্রমিক কর্মচারী দলের পক্ষ থেকে এক প্রতিবাদ সভায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

এসময় জাতীয়তাবাদী নৌ-যান শ্রমিক কর্মচারী দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো: মতিউর রহমান বলেন, এ ধরনের ডাকাতি সংগঠিত বিষয়টি খুবই নৃশংস জনক। সুষ্ঠ তদন্তের মাধ্যমে জড়িত ডাকাত দল ও তাদের পরিকল্পনাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি এবং মাননীয় প্রধান উপদেষ্টা সহ স্বরাষ্ট্র উপদেষ্টা, নৌ-পুলিশ প্রধান ও ঊর্ধ্বতন প্রশাসনের সকলের নিকট তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচারের দাবি জানান তিনি।

তিনি আরও বলেন,  ডাকাতি সংগঠিত এলাকায় দায়িত্বে থাকা কোস্টগার্ড কর্মকর্তা ও নৌ-পুলিশ কর্মকর্তাদের দায়িত্বে অবহেলার জন্য অবিলম্বে অপসরণের ব্যবস্থা গ্রহণের বিশেষ অনুরোধ জানান।

প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী নৌ-যান শ্রমিক কর্মচারী দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুমন ভূঁইয়া, মোংলা শাখার সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম, সহ-সভাপতি মো: নুরুজ্জামান সহ আবুল বাসার মাস্টার, জাকির হোসেন, আব্দুস সোবাহান প্রমুখ।

মো: হাছিব সরদার,
০১৯৭১-১১৫৫২১.

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ