২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ট্রাকচাপায় শ্যালক-দুলাভাই নিহত!

spot_img

ট্রাকচাপায় শ্যালক-দুলাভাই নিহত!

যশোরের ঝিকরগাছা উপজেলায় ট্রাকচাপায় জুয়েল রানা বাবু (২২) ও হৃদয় হোসেন (১৯) নামে দুই তরুণ নিহত হয়েছেন। শনিবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার নবীবনগর মোল্যা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুয়েল রানা বাবু বেনাপোল পোর্ট থানার নারায়ণপুর নতুনপাড়া গ্রামের হাসান আলীর ছেলে এবং হৃদয় হোসেন একই গ্রামের সাহেব আলীর ছেলে। তারা সম্পর্কে দুলাভাই-শ্যালক।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বেনাপোল থেকে শ্যালক-দুলাভাই মোটরসাইকেল যোগে যশোরে যাচ্ছিলেন। প্রথে নবীবনগর মোল্যা ফিলিং স্টেশন থেকে পেট্রল নিয়ে মূল সড়কে উঠতেই বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতির ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আর ট্রাক ফেলে পালিয়ে যান ড্রাইভার ও হেলপার।

নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে। নিহতের স্বজনরা থানায় অভিযোগ দেবেন।।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ