২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ঢাবি শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে: শিবির সভাপতি

spot_img

অল্প দিনের মধ্যে সেক্রেটারিসহ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে সংবাদ মাধ্যমকে এ কথা জানান তিনি।

শিক্ষার্থী সাদিক কায়েম প্রসঙ্গে শিবির সভাপতি জানায় , ‌“তিনি শিবিরের ঢাবি শাখার সভাপতি। ঢাবি প্রশাসনের সঙ্গে বৈঠকে উনি আমাদের প্রতিনিধিত্ব করেছেন।”

এর আগে দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য লাউঞ্জে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজেকে শিবিরের ঢাবি শাখার সভাপতি হিসেবে পরিচয় দেন সাদিক কায়েম প্রকাশে আসেন তিনি।

জানা যায়, সাদিক কায়েম ঢাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ সেশনের ছাত্র ছিলেন। তার গ্রামের বাড়ি খাগড়াছড়ি শহরের বাজার এলাকায়। মেধাবী এই তরুণ স্নাতক ও স্নাতকোত্তর ফলাফলে নিজ বিভাগে তৃতীয় হয়েছিলেন। স্নাতকে তার সিজিপিএ ছিল ৩ দশমিক ৭৮। তবে স্নাতকোত্তরে সাদিক কায়েমের সিজিপিএ সম্পর্কে জানা যায়নি।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ