২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

তানযীমুল উম্মাহ মাদরাসা বগুড়া উপশহর শাখার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পক্ষ অনুষ্ঠিত

spot_img

তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসা উপশহর শাখার  উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পক্ষ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৮.০০ ঘটিকায় উপশহর খেলার মাঠে ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়।এতে জেনারেল সেকশন, হিফয সেকশন এবং গার্লস সেকশন এর শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

মাদরাসার প্রিন্সিপাল ইনচার্জ শাহ আলমের সভাপতিত্বে এবং কালচারাল শিক্ষক এনামুল হক এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের পরিচালক হাবিবুল্লাহ মুহাম্মাদ আল আমিন।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন,বগুড়া জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল,বগুড়া শহর জামায়াতের ১৬ নং ওয়ার্ড আমীর রেজাউল করিম,তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা রহমান নগর শাখার শাখা প্রধান নাজমুল হাসান মিজান, তানযীমুল উম্মাহ উপশহর গার্লস সেকশন প্রধান হাফেজ মাওলানা শাহাবুদ্দিন সরকার, রহমান নগর শাখার সেকশন প্রধান হাফেজ মাওলানা আতাউর রহমান,বগুড়া (উপশহর) শাখার জেনারেল সেকশন সহকারী মোকাররম হোসাইন সহ সকল শিক্ষক,শিক্ষার্থী ও অবিভাবক বৃন্দ।

তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের পরিচালক হাবিবুল্লাহ মোহাম্মদ আল আমিন বলেন, তানযীমুল উম্মাহ মাদ্রাসার শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেয়ার জন্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে। ফলে পাঠ্য বইয়ের পাশাপাশি বাস্তব শিক্ষায় এখানকার শিক্ষার্থীরা গড়ে উঠছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ