৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি

তারেক রহমানের আগমনের অপেক্ষায় ৩০০ ফিটে শাজাহানপুর উপজেলা বিএনপির অবস্থান

spot_img

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনের অপেক্ষায় বুধবার (২৪ ডিসেম্বর) রাতে রাজধানীর ৩০০ ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা সভাস্থলে হাজারো নেতাকর্মী নিয়ে অবস্থান নেন বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপি।
এতে নেতৃত্ব দেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি  এনামুল হক শাহীন।
এ সময় উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মণ্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ, আবু সাহীন সানী, সহ-সভাপতি মঞ্জুর কাদের মন্টুসহ উপজেলা বিএনপি, বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সভাস্থলটি উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। তারা দলীয় শ্লোগান ও ব্যানার-ফেস্টুন নিয়ে সংবর্ধনা সভায় অংশ নেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ