৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি

তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবিতে সোনারগাঁ উপজেলা বিএনপির সংলাপ।

spot_img

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃসজিব হোসেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র)ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংলাপ করেছেন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
গতকাল বুধবার বিকেলে সাদিপুর ইউনিয়নের আমগাঁও এলাকায় সাদিপুর ইউনিয়ন ৪ ও ৫নং ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল বলেন,তারেক রহমান আগামী বাংলাদেশের রাষ্ট্রপ্রধান।
তার জনপ্রিয়তায় আওয়ামী লীগের ফ্যাসিবাদী হাসিনা সরকারের ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে তাকে দেশছাড়া করেছেন।দ্রুত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী মোহাম্মদ গিয়াস উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেলা পৌরসভার যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ তপন,নারায়ণগঞ্জ বারের সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে আলম ইয়াসিন নোবেল,নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মশিউর রহমান শান্ত,উপজেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাজী পিয়ার হোসেন নয়ন,উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক জাকারিয়া ভূঁইয়া,সাবেক যুগ্ন আহবায়ক শাহজালাল আহমেদ, সাদিপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসেন রনি,মাসুদ রানা বাবু প্রমুখ।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ