২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

তিতুমীর কলেজের মূল গেইটে বিশ্ববিদ্যালয় লেখা ব্যানার ঝুলানো শিক্ষার্থীরা

spot_img

তিতুমীর কলেজের মূল গেইটে বিশ্ববিদ্যালয় লেখা ব্যানার ঝুলানো শিক্ষার্থীরা

মোঃ জাহিরুল ইসলাম, ঢাকা প্রতিনিধি

শিক্ষা মন্ত্রণালয়ের দ্বিচারিতার প্রতিবাদে এবং অতি দ্রুত তিতুমীর বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন করেন সরকারি তিতুমীর কলেজ এবং মূল ফটকে বিশ্ববিদ্যালয় লেখা ব্যানার টানলো উক্ত কলেজের শিক্ষার্থীরা।

গত ৪ই জানুয়ারি রোজ শনিবার সরকারি তিতুমীর কলেজের সংগঠন তিতুমীর ঐক্য একটি শান্তিপূর্ণ আন্দোলনের ডাক দেন। এরই ধারাবাহিকতায় আজ ৭ জানুয়ারি সকাল ১১ টার আগে সরকারি তিতুমীর ঐক্যের ডাকে কলেজের শিক্ষার্থীরা প্রথমে তাদের কলেজের ক্যাম্পাস চারিদিকে একবার প্রদক্ষিণ করে। সকাল ১১ টার পর  তারা কলেজের মূল ফোটকে সকলে একসাথে হয়ে মহাখালী আমতলী দিকে অগ্রসর হতে থাকে সাথে তারা নানারকম স্লোগান দেয়। এরপর তারা আমতলী হয়ে তাদের কলেজের মূল ফটোকে অবস্থান করেন। এরই মাঝে তারা সরকারি তিতুমীর কলেজের নাম প্লেট এর উপর সাধারণ শিক্ষার্থীরা তিতুমীর বিশ্ববিদ্যালয় লেখা একটি ব্যানার ঝুলিয়ে দেন। সাথে তিতুমীর কলেজের স্বাস্থ্যসেবা ভবনের দ্বিতীয় তলায় একই রকম একটি ব্যানার ঝুলিয়ে দেন। তিতুমীর ঐক্যের প্রতিনিধিরা জানান যে তারা বিগত দুই যুগেরও বেশি সময় ধরে তিতুমীর বিশ্ববিদ্যালয় করার দাবিতে আন্দোলন করে আসছে। সরকারের পক্ষ থেকে অনেকবার আশ্বাস দেয়া হলেও কোন ফলাফল পাওয়া যায়নি। তারা প্রতিনিয়ত সরকারের প্রতিনিধিদের সাথে যোগাযোগ করে যাচ্ছেন এবং তারা ইতিপূর্বে একটি গণস্বাক্ষর সংগ্রহ করে সরকারের দপ্তরে প্রেরণ করেছিলেন । ইতিপূর্বে ইউজিসি তাদের আশ্বস্ত করেছিলেন যে তারা বিষয়টি নিয়ে তাদের সাথে কথা বলবেন। কিন্তু পরবর্তীতে আমাদের সাথে আর যোগাযোগ করেননি। তাই তারা আবার এই নতুন বছরে তাদের কাঙ্খিত দাবি তিতুমীর বিশ্ববিদ্যালয় আদায়ের জন্য ও শিক্ষা মন্ত্রণালয়ের দ্বিচারিতার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ ও কর্মসূচি আয়োজন করেছি। উক্ত কলেজের মাস্টার্স বর্ষের শিক্ষার্থী গোলাম কিবরিয়া মুয়াজ(২৫)জানেন যে আমাদের কলেজের পাঁচটি হল ও যাতায়াতের জন্য নয়টি পরিবহন রয়েছে এবং বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য যে বাধা ইন্টারমিডিয়েট শাখা তা আমাদের কলেজে নেই ।সাথে রয়েছে একটি বিশ্ববিদ্যালয় হওয়ার যে সকল গ্রন্থাগার ও গবেষণাগার এবং শিক্ষার্থী তা আমাদের যথেষ্ট রয়েছে। তাই আমরা মনে করেছি সরকারি তিতুমীর কলেজ একটি বিশ্ববিদ্যালয় হওয়ার যোগ্যতা রাখে। তিনি আরো জানেন যে আমাদের এই তিতুমীর কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তরিত হলে এখানে শিক্ষার্থীদের পড়াশোনার যেমন আগ্রহ বাড়বে তেমনি গবেষণার দিকে ঝুকবে সাধারণ শিক্ষার্থীরা ।এতে আমাদের মেধা ও জ্ঞান দুটি কাজে লাগবে। সরকারি তিতুমীর কলেজের আরেকজন শিক্ষার্থী  বলেন আমরা ১৯৯৬ সাল থেকে আজ অব্দি আন্দোলন করে যাচ্ছি আমরা ১৯৯৬, ২০১৪ ও ২০১৮ এবং সর্বশেষ২০২৪ এ এসোও আন্দোলন করেছি ।আজ এ দাবি আদায়ের জন্য ২০২৫ সালে আজকেও আন্দোলন করে যাচ্ছি এটি একটি যৌক্তিক দাবি আমরা ২০১৪ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাথে একসাথে আন্দোলন করেছি কিন্তু দুঃখের বিষয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় পেলেও আমরা আজও পাইনি। সরকারি তিতুমীর কলেজ কে বিশ্ববিদ্যালয় করার জন্য যে সংগঠনটি সবচেয়ে বেশি পরিশ্রম করে যাচ্ছে তিতুমীর ঐক্য এর একজনের সাথে কথা বলে জানতে পারলাম যে তারা আজকের এই বিক্ষোভ কর্মসূচিরতে সরকারের কোন পদক্ষেপ না পেলে পরবর্তীতে তারা কঠিন কর্মসূচি ডাক দিবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ