৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি

দিনব্যাপী সাতক্ষীরা ছাত্রকল্যাণ পরিষদের ঈদ পূনর্মিলনী

spot_img

দিনব্যাপী সাতক্ষীরা ছাত্রকল্যাণ পরিষদের ঈদ পূনর্মিলনী

জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে ঢাকাস্থ সাতক্ষীরার সর্ববৃহৎ ছাত্র সংগঠন “সাতক্ষীরা ছাত্রকল্যাণ পরিষদ” এর ঈদুল আযহা পরবর্তী ঈদ পূনর্মিলনী ও বার্ষিক সাধারণ সভা ২০২৪।

শুক্রবার(২১ জুন) সাতক্ষীরা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুর রহিম গালিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা ছাত্রকল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা মুহাদ্দিস রবিউল বাশার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা ছাত্রকল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা আজিজুর রহমান,  পরিষদের উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক  আব্দুর রহমান, সাবেক সভাপতি মুত্তাকি বিল্লাহ, সাবেক সভাপতি হাবিবুর রহমান, পরিষদের বর্তমান কমিটির সহসভাপতি আব্দুস সালাম, আমিরুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক মোস্তফা কামাল,ওমর ফারুক,আরাফাত হোসেন মিলন,ইমামুল হোসেন, আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্ব আজ চরম নৈতিক সংকটে ভুগছে, তোমাদের এখন এই নৈতিকতার সংকট পূরনের দায়িত্ব নিতে হবে। মেধার সাথে নৈতিকতার সমন্বয় ঘটিয়ে একটি কল্যাণমূখী রাষ্ট্র প্রতিষ্ঠায় ছাত্রদের এগিয়ে আসতে হবে।
দেশের বর্তমান শিক্ষাব্যবস্থায় একজন ছাত্র নৈতিক মূল্যবোধের ভিত্তিতে গড়ে ওঠার নূন্যতম কোন সুযোগ নেই বরং তাকে ধ্বংসের জন্য অশ্লীলতার সকল উপকরণ প্রস্তুত করে রাখা হয়েছে।
মেধার সাথে নৈতিকতার সুসমন্বয় সাধনই পারে ছাত্র সমাজকে সঠিক পথে পরিচালিত করতে, আর সেই লক্ষ্যে নৈতিক ও দক্ষ জনসম্পদ গড়ে উঠলেই আমাদের সকলের প্রত্যাশার সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে।

এসময় অতিথিবৃন্দ পরিষদের বিদায়ী সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

_সংবাদ বুলেটিন / ইন্দ্রজিৎ_

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ