২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই সফর, ১৪৪৮ হিজরি

দিনাজপুরের ফুলবাড়ীতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

spot_img
    দিনাজপুরের ফুলবাড়ীতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

    ইমরান হোসাইন, দিনাজপুর জেলা প্রতিনিধি-

    দিনাজপুরের ফুলবাড়ীতে পানি নিষ্কাশনের নালা থেকে অজ্ঞাত ৩৫ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

    সোমবার (৮ জুলাই) সন্ধা সাড়ে ৬টায় পৌর এলাকার সুজাপুর গ্রামে পানি নিষ্কাশনের নালা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

    তার পরনে ছিল চেক লুঙ্গী ও কালো শার্ট। সাথে একটি শপিং ব্যাগ পাওয়া যায়, তাতে এক মুঠো বিড়ি, কিছু টাকা ও একটি গ্যাসলাইট ছিল। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান।

    পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে পৌর এলাকার ২নং ওয়ার্ডের সুজাপুর গ্রামে সড়কের পাশে পানি নিষ্কাশনের নালায় অজ্ঞাত ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখে। এসময় স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয়রা কেউ তাকে চিনতে পারছেনা। পুলিশ তার পরিচয় শনাক্তের চেষ্টা করছে।

    ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সুজাপুর গ্রামে পানি নিষ্কাশনের নালা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ