৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি

দিন দুপুরে ৭২ বছরের দখলীয পৈতৃক ভিটা থেকে বৃদ্ধকে উচ্ছেদ করলো ভূমি দস্যুরা !

spot_img

 

বগুড়ায় ১৪৪ ধারা ভেঙে দিন দুপুরে ৭২ বছরের দখলীয় পৈতৃক ভিটা থেকে বৃদ্ধকে উচ্ছেদ করলো ভূমি দস্যুরা !

রবিবার(১৯ জানুয়ারী) বেলা ৭.০ ঘটিকায় শহরের পিটিআই মোড় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনা সূত্রে জানা যায়,বগুড়া শহরের পিটিআই মোড় এলাকায় ১৯৩৩ সালে তবিববর রহমান তালুকদার নামের ব্যক্তি জমি ক্রয় করেন দশমিক ১৩ শতাংশ। তার মৃত্যুর পর সন্তান শাহানশাহ্ তালুকদার বাড়িঘর নির্মান করে বসবাস করে আসছেন।
শাহানশাহ্ তালুকদারের বয়স ৭০ উর্ধে।

৫ জুলাই ফ্যাসিবাদ পতনের পর বাড়ি থেকে বেড় হয়ে যেতে হুমকি ধামকি দিচ্ছিল প্রতিপক্ষ।

এ নিয়ে আদালতের শরণাপন্ন হলে বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিএম ইমরুল কায়েস সদর থানার ওসিকে নির্দেশনা দেন যে, নালিশী সম্পত্তিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে যেন প্রয়োজনী ব্যবস্থা গ্রহন করেন।

রবিবার সকাল সাড়ে ৭টার দিকে একদল নারী-পুরুষ নিয়ে হামলা চালিয়ে শাহানশাহ্ তালুকদারের প্রাচীর ভেঙ্গে বাড়ি থেকে বের করে দেয় প্রতিপক্ষরা।

এবিষয়ে কার্যকর কোন ব্যবস্থা নেয়নি পুলিশ বলে অভিযোগ এই বৃদ্ধের।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ