
অসহায়, দুস্থ মানুষের ভাগ্যোন্নয়নে নিরলসভাবে কাজ করে আসছেন বগুড়া পৌরসভার ১৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি সায়েদুল ইসলাম সায়েদ।
এরই ধারাবাহিকতায় তাঁর ব্যক্তিগত অর্থায়নে মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে বগুড়া পৌরসভার ১৩নং ওয়ার্ডের বেতগাড়ি এলাকায় স্বল্প আয়ের ৫০০-এর অধিক মানুষকে ঈদ সামগ্রী বিতরণ করেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য জয়নাল আবেদিন চাঁন।
বিতরণ পরবর্তী এক সাক্ষাৎকারে সায়েদুল ইসলাম সায়েদ বলেন, “আমি রাজনীতি করি সাধারণ মানুষের জন্য। আমাদের কাছে সাধারণ মানুষের অধিকার আছে। আমি সাধ্যের মধ্যে সবসময় সুবিধাবঞ্চিত মানুষের জন্য কিছু করার চেষ্টা করে আসছি। কিছু পাওয়ার আশা করি না। আমি মানুষের জন্য কিছু করতে চাই। মানুষের জন্য কিছু করতে পারলে আমি শান্তি পাই।”
ঈদ উপকরণ বিতরণে উপস্থিত ছিলেন বগুড়া শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার ১৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মোতালেব বাদল সরকার, সহ-সভাপতি হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিঠু, যুগ্ম সম্পাদক ফয়সাল হোসেন লাবন, সহ-সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান, যুব বিষয়ক সম্পাদক ফোরকান হোসেন, প্রচার সম্পাদক নজরুল ইসলাম, সিনিয়র সদস্য আব্দুস সোবহান জিন্না এবং ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক মেহেদুল ইসলামসহ অনেকে।




