
বগুড়ায় দ্যা ব্রিলিয়্যান্টস্ ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা ২০২৪ ইং এর ফলাফল প্রকাশ করা হয়েছে।
শনিবার (১৯শে এপ্রিল) বেলা ১১:০০ ঘটিকায় নিজস্ব কার্যালয়ে ফাউন্ডেশনের মহাপরিচালক জোবায়ের আহমেদে এর নিকট ফলাফল হস্তান্তর করেন ফাউন্ডেশনের পরীক্ষা নিয়ন্ত্রক লুৎফর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পরিচালক জনাব শাহরিয়ার হাসান বিপ্লব, সদস্য সচিব তৌফিকুল ইসলাম তাকি, রেজিস্টার মানিক মিয়া ও কার্যনির্বাহী তালিবুল হাবিব, নাজমুল হক, রাকিবুল ইসলাম রবিন।
এর আগে গত (২১শে ডিসেম্বর)ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা-২০২৪ বগুড়ার ৯ টি কেন্দ্রে এবং ১ টি সাব কেন্দ্রে যথাক্রমে সারিয়াকান্দি, গাবতলী, খোট্রাপাড়া, শাজাহানপুর (আড়িয়া), শাজাহানপুর (রানিরহাট), শেরপুর (সামিট), শেরপুর (ছোনকা) ধুনট, সোনাতলা (সুখানপুকুর) ও সোনাতলা (ফাজিল মাদ্রাসা) একযোগে অনুষ্ঠিত হয়।
এবারের বৃত্তি পরীক্ষায় ৫০১৪ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। যার মধ্য এবারের ফলাফলে ট্যালেন্টপুল গ্রেডে ৫০ জন, জেনারেল গ্রেডে ১৯৯ জন, প্রাতিষ্ঠানিক কোটায় ৯৪ জন ও শুভেচ্ছা গ্রেডে ২৯৫ জন সহ সর্বমোট ৬৩৮ জন বৃত্তি পেয়েছে।
ফাউন্ডেশনের মহাপরিচালক জোবায়ের আহম্মেদ বলেন, দ্যা ব্রিলিয়্যান্টস্ ফাউন্ডেশন একটি ছাত্রকল্যাণমূলক প্রতিষ্ঠান । এ শিক্ষা অর্থনৈতিক ক্ষেত্রেই শুধু নয়, নৈতিক ও আত্মিক মূল্যবোধ সৃষ্টি, মানবিক গুণাবলী অর্জন এবং চরিত্রবান ও আদর্শ মানুষ গড়ার ক্ষেত্রেও সমান অবদান রাখে।
ফাউন্ডেশনের পরিচালক শাহরিয়ার হাসান বিপ্লব বলেন,বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহারে বিশ্ব আজ ক্রমান্বয়ে এগিয়ে চলছে উন্নতির চরম শিখরে।চলছে মেধা ও চিন্তার প্রতিযোগিতা, চলমান এই প্রতিযোগিতার লড়াইয়ে কোমলমতি শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশের দায়িত্ব দেশ, জাতি ও সমাজের। কিন্তু হাজারো সমস্যার বেড়াজালে আবদ্ধ আমাদের শিক্ষাঙ্গন যা শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের ক্ষেত্রে অন্তরায় সৃষ্টি করছে।তাই শিক্ষা ও জ্ঞান অর্জনে ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব সৃষ্টির লক্ষ্যে The Brilliants Foundation, Bogura প্রতি বছরের ন্যায় এ বছরেও বৃত্তি পরীক্ষা নিয়েছি।




