২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই সফর, ১৪৪৮ হিজরি

ধুনটে অটোভ্যান পুকুরে পড়ে চালকের মৃত্যু

spot_img

ধুনট (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার ধুনট উপজেলায় মালামালবোঝাই একটি ব্যাটারিচালিত অটোভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে শুকুর আলী (৭২) নামে এক চালকের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার ভাণ্ডারবাড়ি ইউনিয়নের নারায়ণপুর গ্রামে একটি উঁচু ও সরু সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত শুকুর আলী গোসাইবাড়ি ইউনিয়নের চরনাটাবাড়ি গ্রামের মকবুল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে ব্যাটারিচালিত অটোভ্যান চালাতেন শুকুর আলী। শনিবার সকালে বাগবেড়-হরিনাথপুর বাজার এলাকা থেকে ভাড়ার চুক্তিতে লোহার তৈরি মালামাল বোঝাই করে তিনি মরিচতলা এলাকার উদ্দেশ্যে রওনা হন। পথে নারায়ণপুর গ্রামের উঁচু ও সরু সেতু পার হওয়ার সময় অটোভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যায়।
স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রেকর্ড করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ