২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

ধুনটে ভাইস চেয়ারম্যান প্রার্থী অমৃত কুমার লিটনের ভোট প্রার্থনা করে উঠান বৈঠক

spot_img

ধুনট (বগুড়া) প্রতিনিধি: আসন্ন ৫ জুন ষষ্ঠ ধুনট উপজেলা পরিষদ নির্বাচন কে সামনে রেখে ভাইস চেয়ারম্যান পদে মাইক প্রতীকে গণসংযোগ ও উঠান বৈঠকে ভোট প্রার্থনা করেছেন ধুনট সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অমৃত কুমার লিটন। বুধবার ২২মে রাতে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রামে মাইক প্রতীকের সমর্থকদের সাথে একটি উঠান বৈঠক করেন তিনি। এসময় শাহার আলী ভেটুর সভাপতিত্বে উঠান বৈঠকে ভোট প্রার্থনা করে বক্তব্যকালে তিনি বলেন, মাদকমুক্ত, অসাম্প্রদায়িক স্মার্ট ধুনট গঠন সহ সাধারন মানুষের পাশে দাঁড়ানো আমার ইচ্ছা আমার বহু দিনের। এই ইচ্ছা পূরনে সাধারন মানুষকে আমার পাশে প্রয়োজন। সাধারন মানুষের পাশে ছিলাম, পাশে থাকবো এমটাই মন্তব্য করেন ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী অমৃত কুমার লিটন। পরে ভোটারদের মাঝে মাইক প্রতীকের লিফলেট বিতরণ করেনন তিনি।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ