২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

নড়িয়ায় ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদের স্মরণ সভা অনুষ্ঠিত

spot_img

রাব্বি ছৈয়াল
শরিয়তপুর প্রতিনিধি ;

শরীয়তপুরের নড়িয়ায় জুলাই এবং আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে তাদের পরিবার নিয়ে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(২৮ নভেম্বর) সকাল ১১ টায় নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার শংকর চন্দ্র বৈদ্যের সভাপতিত্বে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

জানা যায় এই ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শরীয়তপুরের নড়িয়া উপজেলায় মোট নিহত হয়েছেন ৪ জন, এবং আহত হয়েছে অনেকেই।

এতে নিহত এবং আহত পরিবারের স্বজনরা এই স্মরণ সভায় তারা স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন । তাদের সকলের দাবি এই ফ্যাসিস্ট হাসিনা যেন কোন ভাবেই দেশে অবস্থান করতে না পারে। যদি দেশে আনতেই হয় তাহলে আমার ভাইদের যে রক্ত ঝরিয়েছে জীবন নিয়েছে তার বদলা দিতে হবে এবং তার কঠিন শাস্তি নিশ্চিত করতে হবে।

এ ছাড়াও স্মরণ সভায় কথা বলেন নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রয়েল মাঝি,উপজেলা জামায়াতে ইসলামীর আমীর কাজী আবুল বাশার।

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মমিনুল হক স্বপন মাঝী,উপজেলা প্রেসক্লাবের সভাপতি খালেক পেদা ইমন, সহ আহত নিহতের স্বজনরা ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ