২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

নড়িয়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতা ও ইসলামিক সেমিনার অনুস্ঠিত 

spot_img

নড়িয়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতা ও ইসলামিক সেমিনার অনুস্ঠিত

 

রাব্বি ছৈয়াল

শরীয়তপুর প্রতিনিধি

 

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িষারে হালইসার সমাজ কল্যাণ সমিতির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ৫ম বার্ষিক হিফজুল কোরআন প্রতিযোগিতা ও ইসলামিক সেমিনার।

শনিবার (১৫ই- মার্চ) সকাল ৯টায় হালইসার বড় জামে মসজিদ মাঠে এ প্রতিযোগিতা ও সেমিনার আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

প্রথম অধিবেশনে হিফজুল কোরআন প্রতিযোগিতায় নড়িয়া উপজেলার ১৯টি মাদ্রাসার হেফজ বিভাগের বাছাইকৃত ১০৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এবং উপজেলার বিভিন্ন মসজিদ-মাদ্রাসার শিক্ষক ও আলেমগণ বক্তৃতা প্রদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন নড়িয়া উপজেলার নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া পৌর শহর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি শাহিদুল্লাহ, মদিনাতুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফতি আব্দুর রাজ্জাক, ঘড়িষার বাজার জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আবু আলেম এবং আল কোরআন একাডেমির প্রতিষ্ঠাতা হাজী মোঃ শাহজাহান মাদবর।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কুরআনে হাফেজদের মধ্যে বাছাইপর্বের মাধ্যমে বিজয়ীদের নির্বাচন করা হয়। পরে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

ইসলামিক সেমিনারে বক্তারা কোরআন শিক্ষার গুরুত্ব, নৈতিক ও আদর্শিক জীবন গঠনে এর প্রভাব এবং ইসলামের শিক্ষা প্রচারের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।

আয়োজকদের পক্ষ থেকে হালইসার সমাজ কল্যান সমিতির সেক্রেটারি জনাব সোহরাব বেপারী জানান, হিফজুল কোরআন প্রতিযোগিতার মাধ্যমে শিশু-কিশোরদের কোরআনের প্রতি আগ্রহী করে তোলা এবং ইসলামী জ্ঞানচর্চার পরিবেশ সৃষ্টি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। এ ধরনের প্রতিযোগিতা আমরা ভবিষ্যতেও অব্যাহত রাখব।

স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, আলেম ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উদ্দীপনার মাধ্যমে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ