৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি

নিখোঁজের ৩ দিন পর শাজাহানপুরের কলেজছাত্র  তমালের লাশ উদ্ধার

spot_img

সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীতে গোসলে নেমে বগুড়ার এক কলেজছাত্র নিখোঁজ হওয়ার পর অবশেষে তৃতীয় দিনে  শুক্রবার (১৩ জুন) সকালে তার লাশ উদ্ধার করা হয়েছে।

গত বুধবার (১১ জুন) দুপুরে মেঘাই পর্যটন কেন্দ্রের পূর্ব পাশে তিনি গোসলে নেমে নিখোঁজ হন। নিখোঁজ মেরাজুল ইসলাম তমাল (১৮) বগুড়ার শাজাহানপুর উপজেলার জামালপুর গ্রামের হারুন অর রশিদের ছেলে এবং বগুড়া ক্যান্টমেন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম বলেন, ‘পরিবারের সঙ্গে যমুনায় ঘুরতে এসে তমালসহ ৩ জন মেঘাই পর্যটন কেন্দ্রের পূর্ব পাশে যমুনা নদীতে গোসল করতে নামে। সেখানে প্রচুর স্রোত থাকায় সাঁতরে দুইজন নদীতীরে উঠলেও তমাল পানিতে তলিয়ে যান। বিষয়টি জানার পর কাজিপুর ফায়ার সার্ভিস ও রাজশাহী থেকে আসা ডুবুরি দল গত বুধবার সন্ধ্যা পর্যন্ত নদীতে অভিযান চালায়। কিন্তু তমালকে না পেয়ে অভিযান স্থগিত করা হয়।’ তিনি আরো বলেন, ‘নদীতীরে নজরদারি করা হচ্ছে। আশপাশের থানাগুলোতে বেতার বার্তা পাঠানো হয়েছে।

অবশেষে তৃতীয় দিনে আজ শুক্রবার (১৩ জুন)
সকালে মেঘাই নৌকা ঘাটের পাশে যমুনা নদীতে নিখোঁজ তমালের লাশ ভেসে ওঠে। লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ