২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

নেপালকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ

spot_img

এসবি ক্রীড়া ডেস্ক : নেপালকে ২১ রানে হারিয়ে শেষ দল হিসেবে সুপার এইটে উঠল বাংলাদেশ। সুপার এইটে তাদের প্রতিপক্ষ অষ্ট্রেলিয়া, ভারত ও আফগানিস্তান।

সোমবার (১৭ জুন) সেইন্ট ভিনসেন্টে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নেপাল অধিনায়ক রোহিত পাউডেল। প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় বাংলাদেশ। সোমপাল কামির বলে শূন্য রানে ফিরে যান ওপেনার তানজিদ হাসান তামিম। এরপর নিয়মিত উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারের আগেই (১৯.৩ ওভারে) ১০৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ২২ বলে ১৭ রানের ইনিংস খেলেন সাকিব আল হাসান। সোমপাল কামি, রোহিত পাউডেল, সন্দীপ লামিচানে ও দীপেন্দ্র সিং আইরি তুলে নেন ২ টি করে উইকেট। ম্যাচে ২ উইকেট তুলে নিয়ে সন্দীপ লামিচানে দ্বিতীয় দ্রুততম (৫৪ ম্যাচে) বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন।

১০৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় নেপাল। ২৬ রানের মধ্যে তারা হারিয়ে ফেলে ৫ টি উইকেট। প্রথম ৫ টি উইকেটের ৪ টি উইকেটই তুলে নেন তানজিম হাসান সাকিব। তার বোলিং তোপে দুমড়ে মুচড়ে যায় নেপালের টপ অর্ডার ব্যাটিং। ষষ্ঠ উইকেটে কুশল মাল্লা ও দীপেন্দ্র সিং আইরি মিলে গড়েন ৫২ রানের জুটি, তাতেও শেষ রক্ষা হয়নি, বাংলাদেশের বোলারদের দাপুটে বোলিংয়ে ১৯.২ ওভারে ৮৫ রানে গুটিয়ে যায় নেপাল। তানজিম হাসান সাকিব ৪ টি, মোস্তাফিজুর রহমান ৩ টি, সাকিব আল হাসান ২ টি ও তাসকিন আহমেদ তুলে নেন ১ টি উইকেট।

৪ ওভারে মাত্র ৭ রান খরচায় ৪ উইকেট তুলে নেওয়া তানজিম হাসান সাকিব জিতেছেন ম্যাচ সেরার পুরষ্কার।

_সংবাদ বুলেটিন / ইন্দ্রজিৎ_

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ