২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ফটিকছড়ি উপজেলা পরিষদে গ্রাম আদালত সক্রিয় করন সভা অনুষ্ঠিত!

spot_img

গণপ্রজাতন্তী বাংলাদেশ সরকার, ইউরোপীয়ান ইউনিয়ন ও ইউএনডিপি বাংলাদেশ এর আর্থিক ও কারিগরী সহযোগিতায় স্হানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের উপজেলা প্রশাসন,ফটিকছড়ি,চট্রগ্রাম আয়োজনেগ্রাম আদালত সক্রিয়করণে ২৮ মে২০২৪ইং তারিখ মঙ্গলবার দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয় । বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক হল,উপজেলা পরিষদ ফটিকছড়ি উপজেলায় আয়োজিত সভায় গ্রাম আদালতের কার্যক্রমের অগ্রগতির বিষয়ে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর/ইউপি সচিবদের সাথে দ্বি-মাসিক সমন্বয় সভায় গ্রাম আদালত কার্যক্রমের গৃহিত মামলার চিত্র,বিদ্যমান চ্যালেঞ্জ,শিক্ষণীয় দিক ও প্রতিবেদন প্রস্তুতির উপর অনুশীলন করা হয়।উক্ত সভায় সভাপতি জনাব মোঃমোজােম্মেল হক চৌধুরী উপজেলা নির্বাহী অফিসার গ্রাম আদালত সক্রিয়করণে করণীয় দিক নির্দেশনা প্রদান করে বলেন-গ্রাম আদালত আইন -২০০৬ আইন ও বিধিমালা মোতাবেগ ফরম-ফরমেট ব্যবহার করা,সময় মত বিরোধ নিষ্পত্তি করা, নথিপত্র লেখা,রেজিস্ট্রার ভুক্ত করা,এজলাস ব্যবহার করা ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীদের ন্যায়বিচার প্রাপ্তির পথ সহজ করে গ্রাম আদালত এখতিয়ার ভুক্ত মামলা বৃদ্ধি উদ্যেগ গ্রহন করার উপর পরামর্শ প্রদান করেন। গ্রাম আদালতে মাধ্যমে সুবিধা নিশ্চিতে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)প্রকল্পের উপজেলা সমন্বয়কারী তরুন বড়ুয়ার সঞ্চালনায় সভায় গ্রাম আদালত নিয়ে মতামত প্রদান করেন ফটিকছড়ি উপজেলার ইউনিয়ন পরিষদের সচিবগণ ।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ