
বগুড়া জেলা বিএনপির কার্যালয়ে শাজাহানপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে দলীয় পরামর্শ সভা বুধবার অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান, জেলা বিএনপি নেতা এম. আর. ইসলাম স্বাধীন, তোহা উদ্দিন নাহিনসহ অন্যান্য নেতারা।
এ ছাড়াও শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সাবেক সভাপতি আলী হায়দার তোতা, সাংগঠনিক সম্পাদক মো. হারেজ উদ্দিন হারেজ, আবু শাইন সানি উপস্থিত ছিলেন।
সভায় শাজাহানপুর উপজেলা বিএনপিসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দও অংশ নেন।
নেতারা দলীয় কর্মকৌশল, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং সাংগঠনিক কর্মকাণ্ড জোরদারের বিষয়ে মতবিনিময় করেন।




