৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে বাসি মাংসে রক্ত মিশিয়ে বিক্রি, ব্যবসায়ীর জরিমানা

spot_img

বগুড়ার শাজাহানপুরে গরুর বাসি মাংসে রক্ত মিশিয়ে তাজা মাংস বলে বিক্রির অপরাধে বেলাল হোসেন নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) বেলা ২টায় উপজেলা দুবলাগাড়ী হাটে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার ভূমি জান্নাতুল নাইম।

মাংস বিক্রেতা বেলাল হোসেন (৪৫) উপজেলার চোপিনগর ব্রিহিগ্রাম গ্রামের মৃত আবুল হোসেন ছেলে। তিনি দুবলাগাড়ী হাটে দীর্ঘদিন ধরে গরুর মাংস বিক্রি করেন।

অভিযোগ ও গোপন তথ্যের ভিত্তিতে দুবলাগাড়ী হাটে মাংসে রক্ত মিশিয়ে বিক্রির সময় হাতে নাতে ধৃত হন। অভিযুক্ত মাংস ব্যবসায়ী বেলাল হোসেন মাংসে রক্ত মিশিয়ে বিক্রির অপরাধ উপস্থিত সাক্ষীগণের সামনে দোষ স্বীকার করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের দুই হাজার টাকা অর্থদণ্ড এবং তাকে পরবর্তীতে বেআইনি ভাবে এরূপ কাজ হতে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার ভূমি জান্নাতুল নাইম,এটা ক্রেতাদের সঙ্গে প্রতারণা। রঙ লাল ও তাজা দেখাতে রক্ত মিশিয়ে মাংস বিক্রি করা হচ্ছিল। যা মানবদেহের জন্য ক্ষতিকর। তিনি কোথাও এ ধরনের মাংস বিক্রি করতে দেখলে ক্রেতাদের প্রশাসনকে জানানোর অনুরোধ রইল।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ