১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বন্যার্তদের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিল মিরপুর দক্ষিণ জামায়াত

spot_img

 

সাবিক ওমর সবুজ
ঢাকা থেকে..

বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের দুর্ভোগ লাঘবে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরপুর দক্ষিণ শাখা।

সংগঠনটির উদ্যোগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন বন্যাকবলিত এলাকায় প্রায় ১,৫০০ পরিবারের মধ্যে জরুরি ত্রাণসামগ্রী ও রান্না করা খাবার বিতরণ করা হয়।

জামায়াত মনোনীত কমিশনার প্রার্থী কামরুল আহসান মুরাদের তত্ত্বাবধানে পরিচালিত এ কার্যক্রমে কল্যাণপুর পোড়া বস্তি, কল্যাণপুর ২ নাম্বর বস্তি, নতুন বাজার বস্তি, মধ্য পাইকপাড়া, উত্তর পাইকপাড়া, শাহ সাহেব নগর, দক্ষিণ পাইকপাড়া এবং ল্যাবরেটরি কলোনি সহ ১১ নাম্বর ওয়ার্ডের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় সহায়তা পৌঁছে দেওয়া হয়।

বিতরণকৃত ত্রাণের মধ্যে ছিল রান্না করা খাবার, চিড়া, মুড়ি, বিস্কুট, চানাচুর, স্যালাইন, চিনি ও শিশু খাদ্য। স্বেচ্ছাসেবীরা কোমরসমান পানি অতিক্রম করে অনেক পরিবারের ঘরে গিয়ে এসব খাদ্যসামগ্রী পৌঁছে দেন।

ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরপুর দক্ষিণ থানা আমীর অ্যাডভোকেট আলাউদ্দিন সোহেল, থানা সেক্রেটারি রাকিবুল ইসলাম, থানা যুব ও তারবিয়াত সম্পাদক আমীর হোসেন বাবলু, থানা প্রকাশনা সম্পাদক সাদ বিন জাফর, সিদ্দিকুর রহমান, মাওলানা তাজুল ইসলাম, ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন, ইউনুস আলী, আব্দুল মজিদসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।

জামায়াত মনোনীত কমিশনার প্রার্থী কামরুল আহসান মুরাদ বলেন,দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত মানুষের প্রয়োজন অনুযায়ী সহায়তা অব্যাহত রাখার চেষ্টা করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রয়োজনভিত্তিক সহায়তা কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ