২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

বশেমুরবিপ্রবি শিক্ষার্থীর সাথে গোপালগঞ্জ সদর হাসপাতালের ডাক্তারের খারাপ আচরণের অভিযোগ

spot_img

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীর সাথে গোপালগঞ্জ সদর হাসপাতাল ডাক্তারের ভুল চিকিৎসা ও খারাপ আচরণের অভিযোগ উঠেছে।

ফার্মেসী বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আফিয়া আজমী হঠাৎ সিঁড়ি থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হোন। এমতাবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে যায় বিভাগের শিক্ষার্থীরা। হাসপাতাল কর্তৃপক্ষ আহত শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর কোন ট্রলি বেড এবং হুইল চেয়ার পর্যন্ত দেয় নি।

চিকিৎসা হিসেবে শুধু ব্যথার ওষুধ দেওয়া হয়েছে। ডাক্তার বলেছেন তেমন কিছু হয়নি।শিক্ষার্থীরা ভরসা না পেয়ে খুলনা হসপিটালে নিয়ে যায় এবং সেখানে টেস্ট করে দেখে যে ফ্রাকচার হয়েছে হাটুতে, ফ্রাকচারের মধ্যে ব্লাড জমে আছে। ব্লাড বের না হওয়া পর্যন্ত হসপিটালে থাকা লাগবে। আর নয়তো ইনফেকশন হতে পারে।

জানা যায়, হর-হামেশাই এমন ভূল চিকিৎসা করে অভ্যস্ত গোপালগঞ্জ সদর হাসপাতালের ডাক্তাররা। তাই বশেমুরবিপ্রবির বেশিরভাগ শিক্ষার্থীরা অসুস্থ হলে ডাক্তার দেখানোর জন্য খুলনায় চলে যান।

এ নিয়ে বশেমুরবিপ্রবি ফার্মেসি বিভাগের শিক্ষার্থী বি.আর রিজভী বলেন, “ভার্সিটি শিক্ষার্থী দেখলেই কেমন যেন তাদের(সদর হাসপাতাল চিকিৎসক এবং স্টাফদের) আচরণ নিকৃষ্ট থেকে নিকৃষ্টতর হয়ে উঠে।কেন এমন আচরণ?”

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ