২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বেতাগীতে সন্তানের হামলা ও মামলা: পিতার সংবাদ সম্মেলনে জীবননাশের আশঙ্কার অভিযোগ

spot_img

 

মো: সজল মাহমুদ, বেতাগী,
বরগুনার বেতাগী উপজেলার বকুলতলী গ্রামের বাসিন্দা মোঃ আজিজ প্যাদা তার সন্তানের নির্যাতনের বিরুদ্ধে বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন।
আজ রবিবার (২৭ এপ্রিল) নিজ বাড়ির সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, তার ছোট ছেলে মো. নিজাম প্যাদা জমি লিখে দেয়ার জন্য দীর্ঘদিন ধরে পিতা-মাতার ওপর নির্যাতন চালিয়ে আসছে। জমি লিখে দিতে অস্বীকৃতি জানানোয় পিতা আজিজ প্যাদা ও তার স্ত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং হত্যার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, নিজাম প্যাদার স্ত্রী বন্যা আক্তারও এই নির্যাতনে সহযোগিতা ও প্ররোচনা দিয়ে আসছেন। গত ১ এপ্রিল ২০২৫ সালে নিজাম প্যাদা ও তার স্ত্রী ঘরে ঢুকে আজিজ প্যাদা ও তার স্ত্রীকে মারধর করে।
এর পরে মোঃ আজিজ প্যাদা আদালতে মামলা দায়ের করেন (মামলা নং- সিআর ৯৮/২০২৫)। মামলায় তিনজনকে আসামি করা হয়। নিজাম প্যাদা (৪০) বন্যা আক্তার (৩৫) ও সোবাহান (৬০)। মামলায় দুজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এবং একজনের বিরুদ্ধে সমন জারি করেন আদালত।
সংবাদ সম্মেলনে মোঃ আজিজ প্যাদা অভিযোগ করেন, মামলার পর থেকে নিজাম প্যাদা ও তার স্ত্রী ক্ষিপ্ত হয়ে তাদের নানাভাবে ক্ষতিসাধন করছেন। এমনকি গত ১৬ এপ্রিল তার বাড়িতে না থাকা অন্য দুই ছেলের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন।
তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ছেলের বিচার দাবি করেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ