২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

মানবাধিকার বাস্তবায়নে ববি ছাত্রদলের মানববন্ধন

spot_img

নাজমুল ঢালী , ববি প্রতিনিধি

১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে মানবাধিকার বাস্তবায়নের জন্যে মানববন্ধন করেছেন ববি শাখা ছাত্রদল। আওয়ামিলীগ সরকালের আমলে গুমের শিকার নেতাকর্মী ও নাগরিকদের মুক্তি এবং সকল হত্যাকাণ্ডের বিচার চেয়ে আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধনে জড়ো হয় ছাত্রদল কর্মীরা।

এসময় তারা উল্লেখ করে, ফ্যাসিস্ট হাসিনার আমলে দেশের জনগন মানবাধিকার থেকে বঞ্চিত ছিলো। হাসিনার পতনের সাথে দেশ থেকে ফ্যাসিবাদের পতন হয়েছে। মানবাধিকার প্রতিটি মানুষের এমন এক ধরনের অধিকার যেটা তার জন্মগত ও অবিচ্ছেদ্য। মানুষমাত্রই এ অধিকার ভোগ করবে এবং চর্চা করবে। বিএনপি ও ছাত্রদল মানুষের এই অধিকার নিশ্চিত করতে কাজ করছে এবং করবে।

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সদস্য আরিফ হোসেইন শান্ত বলেন, শেখ হাসিনা ১৫ বছর ধরে মানবতাবিরোধী, মানবাধিকার লঙ্ঘন করেছে। জুলাই-আগস্ট আন্দোলনে তার চূড়ান্ত পর্যায়ে গিয়েছে। হাসিনার ফেসিস্ট সরকার ১৫ বছর মানবাধিকার কমিশনকে নিষ্ক্রিয় করে রেখেছে। গুম,খুন, শারীরিক নির্যাতন এমন কোনো মানবাধিকার লঙ্ঘন করেনি‌ নেই। আমরা চাই, মানবাধিকার লঙ্ঘনকারীদের সর্বোচ্চ শাস্তি।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী, ছাত্রদল কর্মী আইন বিভাগের শিক্ষার্থী,মোহাম্মদ আরাফাত বলেন, ১৯৪৮ সালে জাতিসংঘের আন্তর্জাতিক মানবাধিকার ঘোষণাপত্র এইদিনে ১০ ডিসেম্বর চালু হয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সংবিধানে এটির আলোকে সংযুক্ত করে। শেখ হাসিনার সরকার সে অনুযায়ী তো বাস্তবায়ন করেই নি বরং সংবিধান-বিরোধী,মানবাধিকার বিরোধী কাজ করেছে এতো বছর। আমি এই খুনি হাসিনার যথাযথ শাস্তি চাই।

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল কর্মী, বাংলা বিভাগের শিক্ষার্থী হাবিবুর রহমান হাবিব বলেন,মানবাধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ভুক্তভোগীদের প্রতিকার পাওয়ার পথ সুগম করতে জাতীয় মানবাধিকার কমিশনসহ সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো নিরপেক্ষভাবে কার্যকর অবদান রাখবে—এটিই আমাদের প্রত্যাশা সবার প্রত্যাশা।

মানববন্ধন কালে আরও উপস্থিত ছিলেন আরিফ হোসাইন শান্ত, আজমাইন সাকিব মাহমুদ ইমরান, জিয়াদুল ইসলাম , আব্দুল্লাহ নূর কাফি, আরাফাত ওসমান সাকিব, আবু বকর রিফাত, রাকিব হোসেন, রিফাত মাহমুদ, সাজ্জাদ হোসেন, রবিউল খান, হাবিবুর রহমান, মিরাজ, রাহিকুল ইসলাম, আরাফাত, রিফাত, শুভ্র, তাহমীদ মামনুল হক, মিধুলসহ প্রমুখ ছাত্রদলের নেতাকর্মী।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ