২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্ৰেফতার..

spot_img

হবিগঞ্জের মাধবপুরে মেয়েকে (১৫) ধর্ষণের অভিযোগে বাবা সাক্কু মিয়াকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোররাতে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেংগাডুবা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাক্কু মিয়া  মৃত আব্দুল মালেকের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সাক্কু মিয়া ভয়ভীতি দেখিয়ে একাধিকবার নিজের মেয়েকে ধর্ষণ করেন। শনিবার রাতে আবার ধর্ষণ করতে গেলে প্রতিবেশীরা বিষয়টি বুঝতে পেরে পুলিশে খবর দেয়। পরে মাধবপুর থানার পুলিশ সাক্কুকে গ্রেপ্তার করে ও ভুক্তভোগীকে উদ্ধার করে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, সাক্কুর বিরুদ্ধে মামলা করা হয়েছে। ভুক্তভোগীকে মেডিকেল পরীক্ষার জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সূত্র: সমকাল

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ