১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

যমুনায় ভাসমান অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, পরিচয় নিয়ে রহস্য

spot_img

ধুনট (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার ধুনট উপজেলার যমুনা নদী থেকে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটির পরিচয় এখনো শনাক্ত না হওয়ায় ঘটনাটি ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
সোমবার (১৩ জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার ভাণ্ডারবাড়ী ইউনিয়নের যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে স্থানীয় জেলেরা নদীর ভাসমান আবর্জনার সঙ্গে আটকে থাকা এক নারীর মরদেহ দেখতে পান। পরে তারা বিষয়টি ধুনট থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিরাজগঞ্জ সদর নৌ পুলিশের সহযোগিতায় উদ্ধার অভিযান পরিচালনা করে।
বিকেল ৫টার দিকে ধুনট থানা পুলিশ ও সিরাজগঞ্জ সদর নৌ পুলিশের সদস্যরা সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহটি উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য সেটি সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
স্থানীয়দের ধারণা, মরদেহটি উজান থেকে স্রোতের টানে ভেসে এসে নদীর আবর্জনার মধ্যে আটকে যায়। তবে ওই নারীর পরিচয় কিংবা কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
ধুনট থানার এসআই আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রেকর্ড করা হয়েছে। মরদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ