২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

যশোরে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী আটক:৩

spot_img

যশোর প্রতিনিধি : যশোর কোতয়ালী থানাধীন শংকরপুর ব্যাংক কলোনীপাড়া গ্রাম থেকে মঙ্গলবার ( ১৯ মার্চ) রাত ৮টায় যশোরের শীর্ষ সন্ত্রাসী শেখ অনিক অরফে কালা অনিকসহ ৩ সন্ত্রাসীদেরকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন যশোর জেলা অভয়নগর উপজেলার (১) শেখ অনিক অরফে কালা অনিক (২৮), পিতা- শেখ রেজাউল, সাং- বকচর হুশতলা,
(২) আশরাফুল ইসলাম আশা (৪৫), পিতামৃত- আব্দুল কাদের, সাং- টালিখোলা মসজিদপাড়া, উভয়থানা- কোতয়ালী,
(৩) হুমায়ুন কবির (৪৮), পিতা- আবুল কাশেম।

এসময় ১টি বিদেশি পিস্তল, ১০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ডিবি’র এলআইসি টিম অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।শেখ অনিক @ কালা অনিক যশোরের একজন শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে। আশরাফুল ইসলাম আশার বিরুদ্ধে ৪টি মাদক মামলা রয়েছে। হুমায়ুন কবিরকে সহযোগিতার অভিযোগে গ্রেফতার করা হয়।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ