
বগুড়া শাজাহানপুর উপজেলা ছাত্রদলের আয়োজনে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(১৩ ডিসেম্বর) বিকালে ডেমাজানী শ,ম,র উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলার আয়োজন করা হয়।
এতে উপজেলার মাঝিড়া একাদশ বনাম চুপিনগর একাদশের মধ্যে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় ট্রাইবেকারে চুপিনগর একাদশ বিজয় লাভ করে।
শাজাহানপুর উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ছোটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ছিলেন কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।ফুটবল
টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন,বগুড়া জেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন,সহ-সভাপতি মোরশেদ মিল্টন,যুগ্ম সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন,জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান,সেক্রেটারি এম আর পলাশ,শাজাহানপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ,সাংগঠনিক সম্পাদক হারেস উদ্দিন, বগুড়া জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।




