৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে আ.লীগ নেতার বিরুদ্ধে মাসজিদের টাকা আত্মসাতের অভিযোগ

spot_img

বগুড়া শাজাহানপুরে ঘাষিড়া ডোগলাপাড়া বাইতুল মামুর জামে মসজিদের ৪ লক্ষ ২০ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় মসজিদের সভাপতি মোঃ মাহফুজার রহমান বাদী হয়ে হয়ে সুলতান আবু সাইদের বিরুদ্ধে শাজাহানপুর থানায় অভিযোগ করেছে।

অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়,সুলতান আবু সাইদ আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সদস্য হওয়ায় জোর পূর্বক মসজিদে সভাপতি ছিলেন।তার সময়ের কোন হিসাব দেননি।নতুন কমিটি হিসাব চাইলে গত ১৫ নভেম্বর দুপুর ০২.৩০ ঘটিকার বিবাদী ক্ষিপ্ত হয়ে গালাগালি দিতে থাকে,ভয়ভীতি ও হুমকি প্রদান করে।

এলাকাবাসী আরো জানান,সুলতান আবু সাইদ তার নিকট আত্মীয় বগুড়া জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠা সভাপতি মমতাজ উদ্দিন ও এলাকার প্রভাবশালী আলম সহ আরো অনান্য লোকের ক্ষমতার বলে এ সমস্ত কার্যক্রম চালাচ্ছেন।

এ বিষয়ে সুলতান আবু সাইদের সাথে মুঠোফোনে  যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায় নি।

এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াদুদ আলম জানান,এমন অভিযোগ পেয়েছি।তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ