২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে ইক্বারা মাদ্রাসার শিখন উৎসব, সম্মাননা পেলেন কৃতী শিক্ষার্থীরা

spot_img

বগুড়ার শাজাহানপুরে ইক্বারা ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিখন উৎসব ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) মাঝিড়া স্কুল মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে আট শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক অংশ নেন।

অনুষ্ঠানে পবিত্র কোরআনের সবক প্রদান ও শিক্ষার্থীদের মনোমুগ্ধকর পরিবেশনা ছিল অন্যতম আকর্ষণ।

এতে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন। শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাইফুর রহমান। প্রধান অতিথির পক্ষে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ। বিশেষ অতিথি ছিলেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিক ইকবাল।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু শাহিন সানি, উপজেলা যুবদলের সভাপতি বেলাল হোসেন বাবু, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম, মাঝিড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হাসান, উপজেলা ওলামাদলের সভাপতি মাওলানা জাহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি হাসান আলী আকন্দ, প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে সায়েন্স কেয়ারের এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ২৫ শিক্ষার্থী এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কৃতী শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়। এ ছাড়া শাজাহানপুর উপজেলায় এসএসসি-২০২৬ পরীক্ষায় সর্বোচ্চ নম্বর অর্জনকারী সায়েন্স কেয়ারের শিক্ষার্থী সাদিয়া আক্তারকে শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে ল্যাপটপ উপহার দেওয়া হয়।

ইক্বারা ইন্টারন্যাশনাল মাদ্রাসা ইসলামি ও সাধারণ শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ ও আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার লক্ষ্যে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ