২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে ছুরিকাঘাতে যুবক আহত!

spot_img

বগুড়া শাজাহানপুরে পাওয়ানা টাকা কে কেন্দ্র করে ছুরিকাঘাতে উজ্জল (২৭) নামে এক যুবক আহত হয়েছে।

সে বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
রোববার (৯ ফেব্রুয়ারি) এশার নামাজ পর উপজেলার চোপীনগর ইউনিয়নের কামাড়পাড়া বাজারে এ ঘটনা ঘটে।
আহত উজ্জল কামারপাড়া দড়ি পাড়া গ্ৰামের রবে মিয়ার ছেলে।
ওই গ্ৰামের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা সংবাদ বুলেটিনকে জানান, পাওনা টাকাকে কেন্দ্র করে ওই গ্ৰামের চায়ের দোকানদার আব্দুর রাজ্জাক ছেলে ফারুক ও উজ্জলের মধ্যে বাকবিতন্ডা হয়। কথাকাটাকাটির এক পর্যায়ে উজ্জল ছুরিকাঘাতে স্বীকার হন। আহত উজ্জল কে উদ্ধার করে  শজিমেক হাসপাতালে  ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় ঐ এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ ব্যাপারে জানতে চাইলে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম মুঠোফোনে ফোনে সংবাদ বুলেটিনকে জানান, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ