৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে জামায়াতের কর্মী টিএস ও অফিস উদ্বোধন

spot_img

বগুড়া শাজাহানপুরে চুপিনগর ইউনিয়নে জামায়াতে ইসলামীর কর্মী টিএস ও অফিস উদ্বোধন করেছে জামায়াতে ইসলামী চুপিনগর ইউনিয়ন শাখা।

শুক্রবার(২০ ডিসেম্বর) বিকাল ৪ ঘটিকায় শাহনগর উচ্চ বিদ্যালয়ে এ কর্মী টিএস এবং সন্ধ্যা ৬ ঘটিকায় ইউনিয়ন দলীয় কার্যালেয়ের অফিস উদ্বোধন করেন।

ইউনিয়ন আমীর আলহাজ্ব সালেকুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মোজাহার আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম,সহকারী এসিস্ট্যান্ট সেক্রেটারি হাফেজ মোখলেছুর রহমান,আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি মাওলানা আনোয়ার উজ্জামান,কর্ম পরিষদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার, আব্দুর রউফ সহ ইউনিয়নের নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা জামায়াতে ইসলামী কর্মীদের কাজের কথা উল্লেখ করে বলেন,আজ সাধারন মানুষ স্বপ্ন দেখছে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিয়ে।

তারা চায় দেশের আগামী দিনের নেতৃত্ব দিবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এজন্য সংগঠনের প্রত্যেক নেতা কর্মীকে যোগ্য নেতৃত্ব হিসেবে গড়ে তুলতে হবে, নিজকে প্রস্তুত করতে হবে।

বক্তারা আরও বলেন, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, ইসলাম ও ন্যায় ভিত্তিক সুশাসনের বাংলাদেশ বিনির্মাণ, মানবতার সেবা ও দেশ পরিচালনায় যােগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তা’য়ালার সন্তুষ্টি লাভ করা জামায়াতের একমাত্র লক্ষ্য।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ