৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে মাঝিড়া গৃহ নির্মাণ শ্রমিক উপ- পরিষদের উদ্যোগে মহান মে দিবস পালিত

spot_img

 

বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া গৃহ নির্মাণ শ্রমিক উপ-পরিষদের উদ্যোগে
মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র ্যালি মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বের হয়। র ্যালিটি  ঢাকা-বগুড়া মহাসড়ক প্রদক্ষিণ  শেষে ফের মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয় চত্বরে শ্রমিক সমাবেশে মিলিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন। বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা গৃহ নির্মাণ শ্রমিক পরিষদের সভাপতি আলমগীর হোসেন, শাজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুত, সাংগঠনিক সমম্পাদক হারেজ উদ্দিন। সমাবেশের একপর্যায়ে মাঝিড়া গৃহ নির্মাণ
শ্রমিক উপ-পরিষদের নবনির্বাচিত নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান সংগঠনের জেলা কমিটির সভাপতি আলমগীর হোসেন। মাঝিড়া গৃহ নির্মাণ
শ্রমিক উপ-পরিষদের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সমম্পাদক আবু ছাঈদ মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও অংশ নেন মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুল হালিম দুদু, বিএনপি নেতা রফিকুল ইসলাম, মহসিন আলী, আতাহার আলী কাইয়ুম, নুরুল আজাদ, মোশারফ হোসেন, আবু বাশার, ইটভাটা মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম কাজিনুর, উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জিল্লুর রহমান, ছাত্রদল সভাপতি আব্দু্ল্লাহ বিন আইয়ুব ছোটন, শ্রমিক দল সভাপতি আব্দুস সোবহান পুটু, সাংগঠনিক সম্পাদক বাবলু মন্ডল, জাসাস সম্পাদক বিপুর রানা মোল্লা প্রমুখ।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ