২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে মোবাইল কোর্ট পরিচালনা, ব্যবসায়ীকে জরিমানা

spot_img

পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিরা বাজারে অভিযান চালিয়ে একটি মুদি দোকানে ১হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি।

আদালত সূত্রে জানা গেছে,অভিযান চলাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মো. লিটন নামে এক ব্যবসায়ীকে ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়াও অভিযানে দোকানগুলোতে দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন, পাকা রশিদ সংরক্ষণ এবং পণ্য অধিক দামে বিক্রি না করার বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি সংবাদ বুলেটিনকে জানান, নিত্যপণ্যের বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ