২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, যুবক আটক

spot_img

বগুড়ার শাজাহানপুরে অবৈধ অস্ত্রের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে যৌথ বাহিনীর অভিযানে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র রাখার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) ভোর আনুমানিক সাড়ে ৪টায় ক্যাপ্টেন জানে আলম সাদিফ (৪০ বীর) এর নেতৃত্বে যৌথ বাহিনী শাজাহানপুর থানাধীন আশেকপুর ইউনিয়নের শাবরুল বাগিনা পাড়া এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে শাবরুল বাগিনা পাড়া গ্রামের মনসুর রহমানের ছেলে মো. আতিকুর রহমান ওরফে আতিক (৩৫) এর বাড়িতে তল্লাশি চালিয়ে একটি ৯ এমএম বিদেশি রিভলবার ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়।

আটক আতিকুর রহমানের বিরুদ্ধে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র সংরক্ষণের অভিযোগে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ