২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে সিএনজি-টিলার সংঘর্ষে আহত ৫

spot_img

বগুড়ার শাজাহানপুর উপজেলার অতিথি সাদিক পার্কের সামনে সিএনজি ও পাওয়ার টিলারের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে চক ভ্যালি কারখানার সামনে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতিতে আসা একটি পাওয়ার টিলার বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজিকে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

আহতরা হলেন—খোরশেদ (৪০), পিতা মৃত তয়েন আলী, গ্রাম: পাটতেকুড়, মোছাঃ হাফিজা (৪০), পিতা: হায়দার, গ্রাম: হরিণগাড়ি চকপাড়া, মোছাঃ সাদিয়া (১৫), পিতা: সুলতান, গ্রাম: হরিণগাড়ি চকপাড়া, আলফাজ (২৮), পিতা: জাহিদুর, গ্রাম: জামহাটা, আরিফুল (৩৫), পিতা: শহিদুল, গ্রাম: জামহাটা। সকলেই বগুড়ার শাজাহানপুর উপজেলার বাসিন্দা।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ