২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শেরপুরে রোভার স্কাউটস’র উদ্দ্যোগে শরবত ও ঠান্ডা পানি বিতরণ

spot_img

শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শেরপুরে বাংলাদেশ রোভার স্কাউটস’র উদ্দ্যোগে শরবত ও ঠান্ডা পানি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে তীব্র গরমে তৃষ্ণার্ত মানুষের মাঝে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচী পালন করা হয়।

এসময় দেশব্যাপী তীব্র গরমে অতিষ্ঠ পথচারীদের মাঝে শরবত ও ঠান্ডা পানি পান করান স্কাউটসের সদস্যরা। গরমে তৃষ্ণার্ত পথচারীরাও স্কাউটসের দেওয়া ঠান্ডা শরবত পান করে একটু প্রশান্তি খুজে নিয়েছে তখন। এসময় গরমে সুস্থ থাকার জন্য বিভিন্ন দিক নির্দেশনা প্রদানও করেন সংগঠনটির সদস্যরা।

এসময় উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ জামাল সিরাজী, গুয়াগাছি-জয়লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল মাহমুদ, টিম লিডার রুহুল আমিন সাগর, জোবায়ের সোহেল, হাসান মাহমুদ অপুর্ব প্রমুখ।

তারিখ: ৩০ এপ্রিল ২০২৪ইং

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ