২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

শেষ ম্যাচে সান্ত্বনার জয় পেলো শ্রীলংকা

spot_img

এসবি ক্রীড়া ডেস্ক: শ্রীলংকার জন্য ম্যাচটি ছিল স্রেফ আনুষ্ঠানিকতা। এর আগে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের সাথে পরাজিত এবং নেপালের সাথে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সুপার এইটে যাওয়ার স্বপ্ন শেষ হয় তাদের। আর নেদারল্যান্ডসের কাছে কাগজে-কলমে সুপার এইটে যাওয়ার সম্ভবনা থাকলেও সেটি বাস্তবে ছিলো প্রায়ই অসম্ভব। এমতাবস্থায় নেদারল্যান্ডসকে ৮৩ রানে হারিয়ে আসরের একমাত্র জয় তুলে নিলো শ্রীলংকা।

সোমবার (১৭ জুন) সেন্ট লুসিয়ায় টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট হারায় লংকানরা। ভিভিয়ান কিংমার বলে খালি হাতে ফিরে যান ওপেনার পাথুম নিশাঙ্কা। শুরুর ধাক্কা সামলে দ্বিতীয় উইকেট জুটিতে জুটি বাঁধেন কুশল মেন্ডিস ও কামিন্দু মেন্ডিস। তাদের জুটিতে আসে ৩৯ রান। ১৭ রানে কামিন্দু মেন্ডিস ফিরে যাওয়ার পর কুশল মেন্ডিস জুটি বাঁধেন ধনঞ্জয়া ডি সিলভার সাথে। তাদের জুটিতে যোগ হয় আরো ৪৫ রান। দলীয় ৮৪ রান ও ব্যক্তিগত ৪৬ রানে ফিরে যান কুশল মেন্ডিস। কুশল ফেরার পরে ক্রিজে আসেন চারিথ আসালাঙ্কা। এদিন ব্যাট হাতে আাসালাঙ্কা ছিলেন মারমুখী। তার ২১ বলে ৪৬ রানের ইনিংসটি সাজানো ছিলো ৫ ছয়ের বিপরীতে ১ চার দিয়ে। শেষের দিকে অ্যাঞ্জেলো ম্যাথিউস ও অধিনায়ক হাসারাঙ্গার ক্যামিও ইনিংসের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০১ রানের সংগ্রহ পায় শ্রীলংকা। অ্যাঞ্জেলো ম্যাথিউস ১৫ বলে ৩০ ও হাসারাঙ্গা ৬ বলে ২০ রানে অপরাজিত ছিলেন। ডাচদের পক্ষে লগ্যান ভ্যান বেক তুলে নেন ২ টি উইকেট। ভিভিয়ান কিংমা, আরিয়ান দত্ত, পল ভ্যান মিকিরেন ও টিম প্রিঙ্গল তুলে নেন ১ টি করে উইকেট।

২০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা বেশ স্বাচ্ছন্দে শুরু করে নেদারল্যান্ডস। দলীয় ৪৫ রানে প্রথম উইকেট হারায় তারা। নুয়ান থুশারার বলে ১১ রানে ফিরে যান ডাচ ওপেনার ম্যাক্স ও’ডাউড। এরপর থেকে নিয়মিত উইকেট হারাতে থাকে ডাচরা। অধিনায়ক স্কট এডওয়ার্ডস কিছুটা চেষ্টা করেন ব্যাটিং বিপর্যয় থেকে দল কে রক্ষা করতে। তার ২৪ বলে ৩১ রানের সুবাদে ১৬.৪ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১১৮ রান করে নেদারল্যান্ডস।

ম্যাচ সেরার পুরষ্কার জিতেছেন লংকান ব্যাটার চারিথ আসালাঙ্কা।

_সংবাদ বুলেটিন / ইন্দ্রজিৎ_

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ