২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লো

spot_img

দেশে স্বয়ংক্রিয় মূল্য সমন্বয় পদ্ধতির আওতায় দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম প্রতি লিটারে দুই টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রোববার (৩০ নভেম্বর) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আরিফ সাদেক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন এই দাম আজ রাত ১২টার পর থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম কমা বা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়। এই লক্ষ্যে সংশোধিত প্রাইসিং ফর্মুলার আলোকে ডিসেম্বর মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে ডিজেলের পাম্প প্রতি লিটার ১০২ টাকা হতে ২ টাকা বৃদ্ধি করে ১০৪ টাকা, অকটেন ১২২ টাকা হতে ২ টাকা বৃদ্ধি করে ১২৪ টাকা, পেট্রোলের দাম ১১৮ টাকা হতে ২ টাকা বৃদ্ধি করে ১২০ টাকা এবং কেরোসিনের দাম ১১৪ হতে ২ টাকা বৃদ্ধি করে ১১৬ টাকায় পুনর্নির্ধারণ বা সমন্বয় করা হয়েছে। যা ১ ডিসেম্বর সোমবার থেকে কার্যকর হবে।

 

রাশিয়া-ইউক্রেনের শান্তি চুক্তিকে ঘিরে অনিশ্চয়তা ক্রমশ বাড়ছে। আর এতেই বিশ্ববাজারে অপরিশোধিত জ্বলানি তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে। গত মঙ্গলবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৮১ সেন্ট বা ১ দশমিক ৩ শতাংশ বেড়ে ৬৩ দশমিক ৩৭ ডলারে বিক্রি হচ্ছে।

অন্যদিকে আমেরিকান বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সেস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮ সেন্ট কমে ৬০ দশমিক ০১ ডলারে দাঁড়িয়েছে।

বিশ্লেষকরা বলছেন, বিনিয়োগকারীরা রাশিয়ার তেল সরবরাহ ও বাণিজ্য প্রবাহের ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব পর্যবেক্ষণ করছেন। কারণ রাশিয়ান প্রধান দুই জ্বালানি তেল কোম্পানির সঙ্গে ব্যবসা ছিন্ন করার জন্য মার্কিন কোম্পানিগুলোকে বেধে দেওয়া সময়সীমা ২১ নভেম্বর ইতোমধ্যেই পেরিয়ে গেছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ