১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই জিলহজ, ১৪৪৭ হিজরি

সমাজসেবা অধিদপ্তরে ১৪৮৫ পদে নিয়োগ, এসএসসি পাসে চাকরির সুযোগ

spot_img
সমাজসেবা অধিদপ্তরে ১ হাজার ৪৮৫টি পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সংশোধিত এই বিজ্ঞপ্তিতে ৫২ ক্যাটাগরির বিভিন্ন পদে এসএসসি থেকে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন শুরু হবে ২ জুন ২০২৬ সকাল ১০টা থেকে এবং শেষ হবে ২৩ জুন ২০২৬ বিকেল ৫টায়। আবেদন করতে হবে অনলাইনে টেলিটক বাংলাদেশ লিমিটেড এর মাধ্যমে। এর আগে প্রকাশিত বিজ্ঞপ্তিতে আবেদন করা প্রার্থীদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।

পদের তালিকা ও সংখ্যা

১. প্রধান সহকারী — ১৮টি
২. কম্পিউটার অপারেটর — ৪টি
৩. সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর — ৫টি
৪. সহকারী শিক্ষক — ৩টি
৫. ইনস্ট্রাক্টর — ২টি
৬. ইনস্ট্রাক্টর (ট্রেড কোর্স) — ৩টি
৭. স্টেরিও টাইপিং মেশিন অপারেটর — ১টি
৮. সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর — ৪টি
৯. ফিল্ড সুপারভাইজার — ৩০টি
১০. গ্র্যাজুয়েট টিচার — ১৪টি
১১. প্রজেকশনিস্ট — ১টি
১২. ট্রেড ইনস্ট্রাক্টর — ২টি
১৩. কেয়ারটেকার — ১টি
১৪. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক — ৭৬টি
১৫. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (অস্থায়ী) — ৭৬টি
১৬. ডাটা এন্ট্রি অপারেটর — ৩৫টি
১৭. হিসাব সহকারী — ৮টি
১৮. হিসাব সহকারী (অস্থায়ী) — ১১টি
১৯. স্টোরকিপার — ৪টি
২০. টেলিফোন অপারেটর — ১টি
২১. বেঞ্চ সহকারী — ১টি
২২. নার্স — ৮টি
২৩. কম্পাউন্ডার — ৪৬টি
২৪. গাড়িচালক — ২টি
২৫. সহকারী প্রজেকশনিস্ট — ১টি
২৬. ডার্করুম টেকনিশিয়ান — ১টি
২৭. ওয়াসারম্যান — ১টি
২৮. ডে-কেয়ার অ্যাসিস্ট্যান্ট — ১টি
২৯. কটেজ মাদার — ১টি
৩০. সমাজকর্মী (ইউনিয়ন) — ৩১২টি
৩১. সমাজকর্মী (পৌর) — ১২টি
৩২. বড় ভাইয়া — ২৫টি
৩৩. খালাম্মা — ৩৩টি
৩৪. শিক্ষক — ৭টি
৩৫. ট্রেড ইনস্ট্রাক্টর — ১৭টি
৩৬. ধর্মীয় শিক্ষক — ২টি
৩৭. কেয়ারটেকার — ১টি
৩৮. কেয়ারটেকার (অন্য গ্রেড) — ১টি
৩৯. ফটোকপি অপারেটর — ২টি
৪০. কারিগরি প্রশিক্ষক (উপজেলা) — ১৫৭টি
৪১. হেলপার — ২টি
৪২. ফিডার অ্যাটেনডেন্ট — ১টি
৪৩. আয়া — ৫টি
৪৪. অ্যাটেনডেন্ট — ২টি
৪৫. দারোয়ান — ৪টি
৪৬. নিরাপত্তাপ্রহরী — ১৫টি
৪৭. বাবুর্চি — ২০টি
৪৮. সহকারী বাবুর্চি — ২টি
৪৯. মালি — ১টি
৫০. পরিচ্ছন্নতাকর্মী — ৪টি
৫১. অফিস সহায়ক — ৪৭৮টি
৫২. বার্তাবাহক — ২১টি

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী/অস্থায়ী)

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১ জুন ২০২৬ তারিখে)। তবে ১, ৩, ৮, ৯, ১৪, ১৫, ১৭, ১৮, ২৫, ২৭-৩১ ও ৩৬ নম্বর পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীরা এখানে https://dss.gov.bd/pages/notices/সংশোধিত-নিয়োগ-বিজ্ঞপ্তি ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনপদ্ধতিসহ বিস্তারিত সব তথ্য জানতে এখানে ক্লিক করুন।

আবেদন ফি

টেলিটক প্রি–পেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ থেকে ৩৭ নম্বর পদের জন্য ১১২ টাকা, ৩৮ থেকে ৫২ নম্বর পদের জন্য ৫৬ টাকা এবং সব পদের অনগ্রসর প্রার্থীদের ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ২৩ জুন ২০২৬, বিকেল ৫টা।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ