
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি ঃ
বগুড়ার সারিয়াকান্দিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার বিকালে দিঘলকান্দি মাজেদা খাতুন ক্বওমী হাফেজিয়া মাদ্রাসা এতিমখানায় বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল সারিয়াকান্দি উপজেলা শাখার আয়োজনে উক্ত কোরআন খতম ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল সারিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি জুলফিকার আলমের সভাপতিতে¦ সে সময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল সারিয়াকান্দি উপজেলা শাখার সাধারণ সম্পাদক জাফরুল সাদিক,সিনিয়র সহ-সভাপতি আখতারুজ্জামান, সহ-সভাপতি নিয়ামুল হাবীব, সেলিম মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার পৌর শাখার সভাপতি সামিউল ইসলাম সনি, বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল সদর ইউনিয়ন শাখার সভাপতি আসাদুজ্জামান রঞ্জু, বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল ফুলবাড়ী ইউনিয়ন শাখার সভাপতি জুয়েল রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল কুতুবপুর ইউনিয়ন শাখার সভাপতি জাহাঙ্গীর আলম, বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল কাজলা ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল হামিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল সদর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক রাশেদ মন্ডল প্রমুখ।




