৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জের সাবেক পৌর মেয়র নাদের বখতসহ আ. লীগের ৫ নেতার আত্মসমর্পণ

spot_img

সুনামগঞ্জের সাবেক পৌর মেয়র নাদের বখতসহ আ. লীগের ৫ নেতার আত্মসমর্পণ
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নাদের বখ্তসহ আওয়ামী লীগের পাঁচ নেতা আদালতে আত্মসমর্পণ করেছেন। বিচারক তাদের কারাগারে পাঠিয়েছেন। দ্রুত বিচার আইনের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নির্জন কুমার মিত্র এই আদেশ দেন।
রোববার বেলা সাড়ে ১১ টায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক পৌর মেয়র নাদের বখ্ত, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোয়েব চৌধুরী, সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ অপু, জেলা আওয়ামী লীগের সদস্য শাহারুল আলম আফজল, ছাত্রলীগ কর্মী মুছিবুর রহমান আদালতে এসে উপস্থিত হন। এসময় মেয়র নাদের বখ্তের সমর্থক এবং স্বজনরাও আদালত প্রাঙ্গণে ভিড় করেন। আদালতের বিচারক আত্মসমর্পণকারী সকলকে জেল হাজতে প্রেরণের আদেশ দিলে, আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান তুলেন সমর্থকরা। জয় বাংলা স্লোগান শুনে বিএনপিপন্থি আইনজীবীরা প্রতিবাদ জানান।
সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অতিরিক্ত পিপি অ্যাড. মো. জিয়াউর রহিম শাহীন বললেন, আমরা আদালতকে বলেছি, জয় বাংলা জাতীয় স্লোগান নয়। তারা বিশৃঙ্খরা সৃষ্টির জন্য এমন স্লোগান তুলেছেন। এঘটনার আইনি ব্যবস্থা নেবার জন্য আদালতের কাছে দাবি করেছেন তারা।
জেলা আইনজীবী সমিতির সভাপতি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. নজরুল ইসলাম বললেন, দ্রুত বিচার আদালতে সাবেক মেয়র নাদের বখ্তসহ ৫ জন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা স্বেচ্ছায় আত্মসমর্পন করেছেন। পরে আমরা বলেছি, তারা নির্দোষ, ঘটনাস্থলে তারা ছিলেন না। মেয়র মহোদয় উনার কাজ নিয়ে কার্যালয়ে ব্যস্থ ছিলেন। এখন তিনি অসুস্থ্য থাকায় স্বেচ্ছায় আদালতে উপস্থিত হয়েছেন। আমরা সবার জামিনের প্রার্থণা করছি। মাননীয় আদালত দীর্ঘক্ষণ আমাদের বক্তব্য শুনেছেন। পরে বাদীপক্ষের বক্তব্য শুনে জামিনের আবেদন না-মঞ্জুর করেছেন।
কোর্ট ইন্সপেক্টর আকবর হোসেন হোসেন জানালেন, আদালতের নির্দেশে মেয়র নাদের বখ্তসহ ৫ জনকে কারাগারে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত. গেল চার আগস্টে ছাত্র-জনতার মিছিলে পুলিশ ও আওয়ামী লীগের হামলার ঘটনায় গুলিবিদ্ধ আহত দোয়ারাবাজার উপজেলার এরোয়াখাই গ্রামের জহুর আলীর ভাই হাফিজ আহমদ বাদী হয়ে দুই সেপ্টেম্বর ৯৯ জনের নামোল্লেখ করে ২০০ জনকে আসামী করে মামলা দায়ের করেন। এই মামলায় পৌর মেয়র নাদের বখতসহ রোববার আদালতে আত্মসমর্পণকারী ৫ জনই এজাহার নামীয় আসামী।
এর আগে এই মামলায় সাবেক মন্ত্রী এমএ মান্নান ও সাবেক এমপি মুহিবুর রহমান মানিক গ্রেপ্তার হয়ে জেল কেটেছেন।
#
তুর্য দাস
সুনামগঞ্জ প্রতিনিধি
২৯.১২.২৪

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ