২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের দোয়া মাহফিল ১৫ আগস্টে শহীদ ও সাম্প্রতিক সময়ে নিহতদের স্মরণ

spot_img

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের দোয়া মাহফিল
১৫ আগস্টে শহীদ ও সাম্প্রতিক
সময়ে নিহতদের স্মরণ

সুনামগঞ্জ প্রতিনিধি
১৫ আগস্টে শহীদ এবং সাম্প্রতিক সময়ে কোটা আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন’র উদ্যোগে শুক্রবার বাদ জুম্মা দোয়া মাহফিল হয়।
সুনামগঞ্জ মডেল মসজিদে এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুল হাছান শাহীন, সদস্য এটিএম শাহীন রেজা, সাহারুল আলম আফজল, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য অ্যাডভোকেট শামীম আহমেদ, পৌর আওয়ামী লীগের সহ সভাপতি শফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সদস্য শাহিন আহমদ, কামাল আহমদ সহ আওয়ামী লীগ ও তার অংগ সংগঠন নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে দুপুর ১২টা কেন্দ্রীয় কালী বাড়ী নাট মন্দিরে সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। এসময় জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায়, সাধারণ সম্পাদক বিমল বনিক সহ আইনজীবী ঐক্যপরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখা, জেলা ব্রাহ্মণ সংসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ