৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি

সোনারগাঁয়ে এস.এস.সি শিক্ষার্থীদের সংবর্ধনা

spot_img

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ সজীব হোসেন।
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ৩১টি স্কুলের (জিপিএ-৫) এস.এস.সি শিক্ষার্থীদের মাঝে কৃতি সংবর্ধনা দেওয়া হয়েছে।

গতকাল বুধবার দুপুরে উপজেলা চত্ত্বরে আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে ২৮ টি মাধ্যমিক স্কুল, ১০ টি মাদ্রাসা ও ১ টি কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৩২২ জন কৃতি শিক্ষার্থীর মাঝে সংবর্ধনা ক্রেস্ট এবং চেক তুলে দেন।

প্রধান অতিথি, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সাংসদ আব্দুল্লাহ আল কায়সার। সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মাহফুজের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী ভূমি সৈয়দা সালেহানুর, থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম,সোনারগাঁ উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান রুবিয়া সুলতানা, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান, থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: আশরাফ উজ্জামান, যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর প্রমুখ

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ